রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
বিজ্ঞাপন

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অফিসার আশিক ইকবাল

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম
মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অফিসার আশিক ইকবাল

এর আগে আশিক ইকবাল বাংলালিংক-এ ১২ বছরের বেশি সময় কাজ করেছেন। সেখানে তিনি মার্কেটিং কমিউনিকেশনস, ডিজিটাল ট্রান্সফরমেশন ও গ্রাহক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে হেড অব মার্কেটিং কমিউনিকেশন (বিটিএল অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন) পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আশিক ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি সুইডেনের এলএনইউ থেকে মার্কেটিংয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

নতুন দায়িত্বে তিনি মাস্টহেড পিআর-এর কৌশলগত পরিকল্পনা ও ব্যবসায়িক প্রবৃদ্ধির কার্যক্রমে নেতৃত্ব দেবেন। তার কাজের মূল লক্ষ্য হবে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের সমন্বিত যোগাযোগসেবার সক্ষমতা আরও শক্তিশালী করা।

আশিক ইকবালের এই নিয়োগের মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট শিল্পখাতের অংশীদারদের জন্য উদ্ভাবনী ও সমন্বিত যোগাযোগসেবা নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরেছে মাস্টহেড পিআর।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...