সিঙ্গাপুরে নির্মাণ খাতে ১০০ কর্মী নিয়োগ, আবেদন যেভাবে

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সিঙ্গাপুরের কনস্ট্রাকশন কোম্পানিতে কনস্ট্রাকশন ওয়ার্কার পদে শুধু সিঙ্গাপুর-ফেরত ১০০ দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। আগ্রহী কর্মীদের অবশ্যই সিঙ্গাপুরের নির্মাণ খাতের Building and Construction Authority (BCA) সনদ থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন বর্ণিত কাগজপত্র সঙ্গে নিয়ে এলে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপিবততে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার (Construction Worker)। বেতন সব পদে প্রতি ঘণ্টায় ২২ সিঙ্গাপুর ডলার। সব পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩৯ বছর। প্রতিদিন ১০ থেকে ১৩ ঘণ্টা কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম সুবিধা রয়েছে। সাপ্তাহিক ছুটি ১ দিন। সংশ্লিষ্ট কাজে সিঙ্গাপুরে ২ থেকে ৩ বছরের কাজের
অভিজ্ঞতা থাকতে হবে।

