শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারদশমিনায় মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধারদিনাজপুর বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজের সবাই ফেলমেডিকেল-পাবলিক বিশ্ববিদ্যালয়ে হবে তীব্র প্রতিযোগিতাফখরের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তানরাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়াদারিদ্র্যের সঙ্গে লড়ছেন চার প্রতিবন্ধী, পাশে দাঁড়ানোর আকুতিনববধূকে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশসহ আহত ১৫৪৫ ঘণ্টা পর অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, গ্রেপ্তার নেইএভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ৪র্থ হিফজসহ ও/এ লেভেল সমাবর্তন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

সিলেট বোর্ডে পাসের হারে তৃতীয় সুনামগঞ্জ, দুই কলেজে শতভাগ ফেল

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম
সিলেট বোর্ডে পাসের হারে তৃতীয় সুনামগঞ্জ, দুই কলেজে শতভাগ ফেল

এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগের চার জেলার মধ্যে গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও তুলনামূলক খারাপ অবস্থানে রয়েছে সুনামগঞ্জ। সিলেটে শিক্ষা বোর্ডে পাসের হারে ততৃীয় স্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। এ বছর জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

তবে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে তুলনামূলক ভালো ফল করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৯১৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৬৮৯ জন পাস করেছেন। পাসের হার ৭৫ দশমিক ৪৭ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছেন ২২ জন।

অন্যদিকে, জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। প্রতিষ্ঠান দুটি হলো দোয়ারাবাজার উপজেলার কাটাখালী এলাকার মিতালী পাবলিক উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ এবং দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর এলাকার আলহাজ আব্দুল মতলিব উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ।

দোয়ারাবাজার উপজেলার মিতালী পাবলিক উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এবার ২১ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেননি। একইভাবে দিরাই উপজেলার আলহাজ আব্দুল মতলিব উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ১৫ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।

দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর সুনামগঞ্জের ফলাফল আরও খারাপ হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সুনামগঞ্জ জেলা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৩ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ হাজার ২১০ জন ছাত্র এবং ৮ হাজার ৪৫৭ জন ছাত্রী। পরীক্ষায় মোট পাস করেছেন ৬ হাজার ২৮৪ জন। পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

ছাত্রদের পাসের হার ৪৩ দশমিক ৩৮ শতাংশ এবং ছাত্রীদের ৪৭ দশমিক ৫৮ শতাংশ। সংখ্যার হিসাবে পাস করেছেন ২ হাজার ২৬০ জন ছাত্র এবং ৪ হাজার ২৪ জন ছাত্রী। এ বছর জেলায় মোট ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন ছাত্র এবং ৩৫ জন ছাত্রী।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...