রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের আসল কারণ খুঁজতে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের আসল কারণ খুঁজতে তদন্ত কমিটি

পিরোজপুরের চিতলিয়া গ্রামে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার দাফন নিয়ে বিতর্কের আসল কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ঘটনার পেছনে কারা জড়িত ছিলেন, দাফনকে কেন্দ্র করে কেন উত্তেজনা তৈরি হয়েছিল এবং প্রকৃত ঘটনা কী, তা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে। অন্য দুই সদস্য হলেন, মন্ত্রণালয়ের একজন উপসচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) একজন সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনগুলোতে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটন ও সংশ্লিষ্ট বিষয় যাচাইয়ের লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি মানিক পশারীর মৃত্যুর প্রকৃত ঘটনা, তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয় তদন্ত করে দেখবে। তার সনদ যথাযথভাবে দেয়া হয়েছিল কি না, তা যাচাই করা হবে। এ ছাড়া ঘটনার পেছনে কারা ছিলেন এবং প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা-ও খতিয়ে দেখা হবে। তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...