১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী ধানের শীষ, জামায়াতের বিক্ষোভ কাল

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নির্বাচনে ১১-দলীয় ঐক্য মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। শুক্রবার বিকেল তিনটায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোট গণনার সময়ও অনেক কেন্দ্রে তাঁদের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। কোথাও কোথাও ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
জামায়াতের এ প্রার্থী আরও অভিযোগ করেন, রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি হাইস্কুল কেন্দ্রে প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে সিল মারার প্রতিবাদ করতে গিয়ে তাঁদের প্রধান নির্বাচনী এজেন্ট মারধরের শিকার হয়েছেন। পরে প্রশাসনের সদস্যরা তাঁকে উদ্ধার করেন বলে জানান তিনি।
জাতীয় থেকে আরও পড়ুন

