রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগদ্বিতীয় দিনে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানা ছুটিটাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জননেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলোন্যাশনাল ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগব্রহ্মপুত্রের ভাঙনের ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কজার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতাহালকা আবহাওয়ায় খেতে পারেন মাশরুম বিন স্যুপএক কোম্পানির বাস চালু হচ্ছে ঢাকার ৬ রুটেদুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, দিল ৭ শর্ত
বিজ্ঞাপন

ডিএমপির অফিসিয়াল ওয়েবসাইট ও নিউজ পোর্টাল ‘হ্যাকড’!

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এএম
ডিএমপির অফিসিয়াল ওয়েবসাইট ও নিউজ পোর্টাল ‘হ্যাকড’!

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা গেছে। এ সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র প্রদর্শিত হচ্ছিল। এতে ওয়েবসাইটটি ‘হ্যাক’ বা সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রোববার সকালে বেশ কয়েকবার চেষ্টা করেও ডিএমপির ওয়েবসাইট ও ডিএমপি নিউজ পোর্টালের সাইট ওপেন হয়নি। তবে ডিএমপি নিউজের ওয়েবসাইট হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে এশিয়া পোস্ট থেকে ডিএমপির মিডিয়া বিভাগসহ একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, ডিএমপি নিউজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অনলাইন নিউজ পোর্টাল। পোর্টালটিতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...