বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গাজীপুরে আহত শ্রমিকের মৃত্যু: প্রতিবাদে সড়কে বিক্ষোভস্ট্রেসের কারণে ঘুম আসছে না? ১১ সহজ উপায়ে শান্ত করুন মনরিয়ালের ১৫ বছরের রেকর্ড ভেঙে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিল পিএসজিরিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকআগারগাঁওয়ে সড়ক অবরোধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরএনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসিজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল এসআইয়েরনিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যানপ্রিপেইড মিটার ব্যবহারকারীদের জন্য ডেসকোর জরুরি নির্দেশনা
বিজ্ঞাপন

জিয়াউর রহমানের মাজারে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম
জিয়াউর রহমানের মাজারে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাই সিং।

এর আগে বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে যান। পরে তারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এসব তথ্য জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে চীনের আন্তর্জাতিক মন্ত্রী শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রতিনিধিদলের সদস্যরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...