বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গাজীপুরে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা কী৭৫০০ কোটি টাকা ঢেলেও রিপাবলিকানদের জেতাতে ব্যর্থ প্রযুক্তি সিইওরা, সামনে বড় চ্যালেঞ্জপ্রধানমন্ত্রী মোংলা বন্দরের আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে: ভ্যান্সতেঁতুলিয়ায় জনপ্রিয় হচ্ছে হোমস্টে৯ দফা দাবিতে সর্বাত্মক অবরোধ ঘোষণা, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীরিপাবলিকানদের হারের দায় ট্রাম্পের ইরান যুদ্ধের চাপালেন ভ্যান্স, নজর প্রেসিডেন্ট নির্বাচনে?দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশগাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা
বিজ্ঞাপন

যে ১২ দেশে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ এএম
যে ১২ দেশে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের অনুকূলে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) না দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজও (বায়রা) এ দিন এক চিঠিতে সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এ বিষয়ে অবহিত করেছে।

ওই ১২টি দেশ হলো- সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।

মন্ত্রণালয় ও বায়রার পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে গিয়ে প্রতারণা, মানবপাচার ও শোষণের ঝুঁকি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামসহ কয়েকটি দেশে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের অনলাইনভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা চক্রের (স্ক্যাম কম্পাউন্ড) আস্তানায় আটকে রেখে প্রতারণামূলক কাজে বাধ্য করার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

এতে আরও জানানো হয়েছে, এসব দেশে গিয়ে এর মধ্যে অনেক বাংলাদেশি নির্যাতন ও শোষণের শিকার হয়েছেন। এ পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদন ও ছাড়পত্রের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...