বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রীগাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে এল চার শাবক‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ কনস্টেবল আহতহত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনিকাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীরমানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডবিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রীপোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল টং দোকান, দুই অটোরিকশা চালকের মৃত্যুফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগ সহকারী কমিশনারেরকুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৯৯
বিজ্ঞাপন

বড় লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম
বড় লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে উল্লেখ করে বাজুস জানায়, স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...