বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে কঠোর নিরাপত্তা, উদ্বোধন হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যানছয় ম্যাচে নেই গোল-অ্যাসিস্ট, ভিনিসিয়ুসকে নিয়ে চিন্তায় রিয়ালট্রাম্পের প্রতিশ্রুতি বনাম বাস্তবতা: ক্ষমতাসীন রিপাবলিকানদের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যেহত্যাচেষ্টা মামলা: ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনিবাড়ির পাশে পড়েছিল মেয়ের নিথর দেহ, দেখে জ্ঞান হারালেন বাবাউইকেটের খোঁজে বাংলাদেশমাছ চুরির অভিযোগে ১৩ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন২০০ শিক্ষার্থীর পাঠদান চলছে দুজন শিক্ষকেগোমস্তাপুরে ২৩ জন পেলেন ১১ লাখ ৩০ হাজার টাকার অনুদান
বিজ্ঞাপন

ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগ সহকারী কমিশনারের

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগ সহকারী কমিশনারের

চলতি বছরের অক্টোবর মাসে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. আনিসুর রহমান। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর এসিল্যান্ড হিসেবে এটিই তাঁর প্রথম কর্মস্থল। তবে দায়িত্ব গ্রহণের শুরুতেই তাঁকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন কর্মকর্তা-কর্মচারী থাকায় নতুন কর্মপরিবেশে সমন্বয় তৈরি করে কার্যকর সেবাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাঁকে। গত ১২ অক্টোবর উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর এলাকায় অবৈধ ড্রেজার অপসারণে তাঁর নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। পরে ১৮ অক্টোবর ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন ও বাজার তদারকিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...