বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের দাপটচাপা আতঙ্কের মধ্যে কড়া নিরাপত্তায় মধ্যাহ্নবিরতিতে পোশাক শ্রমিকরানতুন মডেলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়াদুর্বৃত্তদের ছুরিকাঘাত: শঙ্কামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেজয়পুরহাটে সড়কে কিশোরের মৃত্যু, অগ্নিসংযোগ-ভাঙচুরে যান চলাচল বন্ধসোনামসজিদ স্থলবন্দরে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৪৫০ পণ্যবাহী ট্রাকরোনালদোকে নিয়ে সৌদি সাংবাদিকের দাবিতে তুমুল বিতর্কবক্তব্য প্রত্যাহারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশবিশ্ববাজারে কমলো তেলের দামগণমাধ্যমকর্মীর ওপর চড়াও হলেন পরীমনি, করলেন গালিগালাজ
বিজ্ঞাপন

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান

দেশের ফুটবলে পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন ফ্যান। ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হয়েছে দেশের অন্যতম ফ্যান ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশ ফুটবলের পুরুষ ও নারী জাতীয় দলের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে সহযোগিতার পথ ধরে এবার দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই ফুটবল আসরে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো ওয়ালটন ফ্যান।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ছয় দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্ট। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর। আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে বাংলাদেশ দলকে ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশার এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন ফ্যান।

এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন দীর্ঘদিন ধরে ফুটবলের বিভিন্ন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রতিক সময়েও জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ ও নারী ফুটবলে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই সহযোগিতা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ‘ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে মিশে আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই ওয়ালটন দীর্ঘদিন ধরে দেশের পুরুষ ও নারী ফুটবলের পাশে রয়েছে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে ওয়ালটন ফ্যানকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, এই আসর তরুণদের ফুটবলে আরও আগ্রহী করে তুলবে এবং বাংলাদেশ দলের সাফল্য দেশের ফুটবলপ্রেমীদের আনন্দের উপলক্ষ এনে দেবে।’

জানা যায়, ২০২৫ সালের নারী ফুটবল ত্রিদেশীয় টুর্নামেন্টের কো-স্পন্সর ছিল ওয়ালটন। একইভাবে এশিয়ান কাপ বাছাইপর্ব ২০২৫-২৬-এর বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের কো-স্পন্সর ছিল ‘ওয়ালটন বিএলডিসি ফ্যান’। ২০২৫ সালের ১৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের অ্যাসোসিয়েট স্পন্সর ছিল ‘ওয়ালটন ফ্যান’। এ ছাড়া একই বছরের ৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচেও কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল ওয়ালটন।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...