বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের দাপটচাপা আতঙ্কের মধ্যে কড়া নিরাপত্তায় মধ্যাহ্নবিরতিতে পোশাক শ্রমিকরানতুন মডেলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়াদুর্বৃত্তদের ছুরিকাঘাত: শঙ্কামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেজয়পুরহাটে সড়কে কিশোরের মৃত্যু, অগ্নিসংযোগ-ভাঙচুরে যান চলাচল বন্ধসোনামসজিদ স্থলবন্দরে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৪৫০ পণ্যবাহী ট্রাকরোনালদোকে নিয়ে সৌদি সাংবাদিকের দাবিতে তুমুল বিতর্কবক্তব্য প্রত্যাহারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশবিশ্ববাজারে কমলো তেলের দামগণমাধ্যমকর্মীর ওপর চড়াও হলেন পরীমনি, করলেন গালিগালাজ
বিজ্ঞাপন

হত্যাচেষ্টা মামলা: ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম
হত্যাচেষ্টা মামলা: ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন মাহমুদ। গতকাল বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গতকাল মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে পরীমনিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেন। জামিন বাতিলের আবেদন শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

এ মামলায় এর আগেও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। গত বছরের ২৬ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিন আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। পরে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন জামিনের আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি। ছবি: আজকের পত্রিকা
বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন জামিনের আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি। ছবি: আজকের পত্রিকা
সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...