বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের দাপটচাপা আতঙ্কের মধ্যে কড়া নিরাপত্তায় মধ্যাহ্নবিরতিতে পোশাক শ্রমিকরানতুন মডেলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়াদুর্বৃত্তদের ছুরিকাঘাত: শঙ্কামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেজয়পুরহাটে সড়কে কিশোরের মৃত্যু, অগ্নিসংযোগ-ভাঙচুরে যান চলাচল বন্ধসোনামসজিদ স্থলবন্দরে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৪৫০ পণ্যবাহী ট্রাকরোনালদোকে নিয়ে সৌদি সাংবাদিকের দাবিতে তুমুল বিতর্কবক্তব্য প্রত্যাহারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশবিশ্ববাজারে কমলো তেলের দামগণমাধ্যমকর্মীর ওপর চড়াও হলেন পরীমনি, করলেন গালিগালাজ
বিজ্ঞাপন

বাড়ির পাশে পড়েছিল মেয়ের নিথর দেহ, দেখে জ্ঞান হারালেন বাবা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
বাড়ির পাশে পড়েছিল মেয়ের নিথর দেহ, দেখে জ্ঞান হারালেন বাবা

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজের দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের বাড়ির দক্ষিণ পাশের একটি নির্জন বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে এবং সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর স্কুলে পরীক্ষার দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় যুথি। এরপর থেকে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকালে বাড়ির দক্ষিণ পাশের নির্জন বাগানে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তার বাবা জামাল হাওলাদার। এ সময় মরদেহের পাশেই যুথির প্রবেশপত্রসহ বিভিন্ন শিক্ষাসংক্রান্ত কাগজপত্র ও একটি ফাইল পড়ে ছিল। মেয়ের মরদেহ দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বাবা। তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান এশিয়া পোস্টকে মোবাইল ফোনে বলেন, মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে সিআইডি ও সিবিআই গেছে তদন্ত চলছে। তবে তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু আপাতত বলতে পারছি না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...