বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সেন্টমার্টিন ভ্রমণে যাবেন, জেনে নিন যাতায়াত ও রিসোর্ট ভাড়াসহ প্রয়োজনীয় তথ্য

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম
সেন্টমার্টিন ভ্রমণে যাবেন, জেনে নিন যাতায়াত ও রিসোর্ট ভাড়াসহ প্রয়োজনীয় তথ্য

আগে থেকেই হোটেল ও রিসোর্ট বুকিং দিন

সেন্টমার্টিনে রাত কাটানোর পরিকল্পনা থাকলে ভ্রমণের আগেই হোটেল বা রিসোর্ট বুকিং নিশ্চিত করবেন। দ্বীপটিতে পর্যটকদের থাকার জন্য ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ আছে।

তবে পর্যটনের ব্যস্ত সময়ে এসব হোটেলের চাহিদা অনেক বেড়ে যায়। তাই দ্বীপে পৌঁছে থাকার জায়গা খোঁজার পরিবর্তে আগে থেকেই বুকিং করে রাখা ভালো।

সেন্টমার্টিনে রিসোর্ট ভাড়া কত?

সেন্টমার্টিনে হোটেল ও রিসোর্টের ভাড়া মূলত এর মান ও সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে। আবাসনগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়-

প্রিমিয়াম হোটেল ও রিসোর্ট:প্রতি রাতের ভাড়া ৮ হাজার থেকে ১২ হাজার টাকা।

স্ট্যান্ডার্ড হোটেল ও রিসোর্ট:প্রতি রাতের ভাড়া ৪ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা।

ইকোনমি হোটেল ও রিসোর্ট: প্রতি রাতের ভাড়া ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা।

তবে ছুটির দিন ও পর্যটকের চাপ বেশি থাকলে ভাড়া বাড়তে পারে।

কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবেন যেভাবে

সেন্টমার্টিন যেতে হলে প্রথমে দেশের যেকোনো স্থান থেকে কক্সবাজার শহরে পৌঁছাতে হবে। এরপর কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে জাহাজে চড়ে দ্বীপে যাওয়া যাবে।

সাধারণত প্রতিদিন সকালে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যায়। অন্যদিকে দ্বীপ থেকে বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে জাহাজ ফিরে আসে। ভ্রমণের আগে জাহাজের নির্ধারিত সময়সূচি জেনে নিতে হবে।

সেন্টমার্টিনে যেসব নিয়ম মেনে চলতে হবে

সেন্টমার্টিনের প্রবাল, সামুদ্রিক প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটকদের জন্য বেশ কিছু নির্দেশনা আছে। ভ্রমণের সময় এসব নিয়ম মেনে চলা জরুরি।

• জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সঙ্গে রাখতে হবে।

• পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

• সৈকতে রাতে আলো জ্বালানো যাবে না।

• উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম বাজানো যাবে না।

• সৈকতে বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না।

• মোটরসাইকেল ও মোটরচালিত যানবাহন চালানো থেকে বিরত থাকতে হবে।

জাহাজের টিকেট বুকিং ও যোগাযোগের ঠিকানা

সেন্টমার্টিনগামী জাহাজের টিকেট, ভাড়া ও যাত্রার সময়সূচি সম্পর্কে জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।

এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১ ও এমভি বারো আউলিয়া

হটলাইন:

০১৬১০-০৫১০০৫

০১৯৬৭-৬৭০৭০৭

ওয়েবসাইট:

কর্ণফুলী এক্সপ্রেস: karnafulyexpress.com.bd

বারো আউলিয়া: baroawlia.com.bd

বে-ক্রুজার ১: bayone.com.bd

কেয়ারি সিন্দাবাদ

হটলাইন:

০১৮৪৭-৩২৩৭০৫-০৬

ওয়েবসাইট:

kearitourismbd.com

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...