হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে ৫৩ নম্বর আসামি হিসেবে ইকবাল সোবহান চৌধুরীর নাম রয়েছে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ইকবাল সোবহান চৌধুরী মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। এ অবস্থায় তাঁকে গ্রেপ্তার দেখানো এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

