২০২৭ সালে কোন মাসে কত সরকারি ছুটি, দেখে নিন মাসভিত্তিক হিসাব

আগস্ট:৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দিন করে সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ২৫ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে এক দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালে ৫ আগস্ট পড়েছে বৃহস্পতিবার। এর পরের দুদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এ উপলক্ষে ছুটি মিলতে পারে টানা তিন দিন। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হতে পারে ১৫ আগস্ট, রোববার। এর আগের দুদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এ উপলক্ষেও টানা তিনদিনের ছুটি মিলতে পারে। জন্মাষ্টমীর ছুটি থাকবে ২৫ আগস্ট, বুধবার।
সেপ্টেম্বর:সেপ্টেম্বর মাসে প্রজ্ঞাপনে কোনো সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নির্ধারণ করা হয়নি।
অক্টোবর:অক্টোবর মাসে দুর্গাপূজায় নবমী (শনিবার), বিজয়া দশমী উপলক্ষে দুদিন ছুটি রয়েছে। নবমীর আগের দিন শুক্রবার হওয়ায় এ উপলক্ষেও টানা তিনদিনের ছুটি মিলতে পারে।
নভেম্বর:৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। এ দিনটি পড়েছে রোববার। কাজেই এ উপলক্ষেও টানা তিন দিনের ছুটি মিলতে পারে।
ডিসেম্বর:বছরের শেষ মাসে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শনিবার) বড়দিন উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। বিজয় দিবস পড়েছে বৃহস্পতিবার। পরের দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় এ উপলক্ষেও ছুটি মিলবে টানা তিন দিন।

