২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে।
বৈঠক শেষে ওইদিন সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, ২০২৭ সালের অনুমোদিত মোট ২৯ দিন ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
প্রতি বছরের মতো এবারও ধর্মীয় উৎসব, জাতীয় দিবস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে এ ছুটি নির্ধারণ করা হয়েছে।
ছুটির তালিকা
জাতীয় থেকে আরও পড়ুন

