ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলেও মোস্তারি দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪৩ গড়ে মোট ১২৯ রান করেন তিনি। আর অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেই দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করেছেন দীপ্তি। ভাদোদরায় দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পাশাপাশি ৩ উইকেট নেন তিনি। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে ১২১ রানের জেতে ভারত। এ ছাড়া প্রথম টি-টোয়েন্টিতে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলার পর সিরিজের বাকি ম্যাচগুলোতে আরও ২ উইকেট নেন ভারতীয় অলরাউন্ডার। প্রথম ২ ওয়ানডেতেও তিনি নেন ২ উইকেট। সব মিলিয়ে অক্টোবরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে আইসিসি মাসসেরা নারী ক্রিকেটারের মনোনয়নে জায়গা করে দিয়েছে।
মাসসেরা নারী ক্রিকেটারের প্রতিযোগিতায় পিছিয়ে নেই অস্ট্রেলিয়ার ২৫ বছর বয়সী অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৯৯ রান করার পাশাপাশি নিয়েছেন ৬ উইকেট। ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সাদারল্যান্ড। সিরিজের শেষ ওয়ানডেতে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নেন ২ উইকেট।

