বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

এই মহিলা আমার স্ত্রী নন, সাবেক জামায়াত নেতার স্ত্রী: গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
এই মহিলা আমার স্ত্রী নন, সাবেক জামায়াত নেতার স্ত্রী: গোলাম মাওলা রনি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ফারজানা আফরোজ নামে এক নারী যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির রাজনৈতিক পর্ষদের (পিসি) এক সদস্য। তিনি গোলাম মাওলা রনির স্ত্রী দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

তবে ফারজানা আফরোজা তার স্ত্রী নন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামাত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াস এর আপনজন।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...