বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড—সাজা ঘোষণা ৯ নভেম্বরবৈধ কাগজপত্র না থাকায় যশোরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ড ভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪কুমিল্লা সীমান্তে ৬৪ লাখ টাকার ভারতীয় বাজি জব্দটেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, আটক ৫৭: আইএসপিআরমুজিবনগর স্মৃতিসৌধে রাতে জ্বলে না আলো, থাকে না পুলিশটেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৫৭ জনকে উদ্ধারমালয়েশিয়ায় কর্মী যাবেন ডিসেম্বর থেকে, আগে যাবেন যারাজয়পুরহাটে ৩ কোটি টাকার প্রাচীন কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দগরুর ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে বৃদ্ধার মৃত্যু
বিজ্ঞাপন

নিখোঁজের সাত দিন পর লিচু বাগান মিলল যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
নিখোঁজের সাত দিন পর লিচু বাগান মিলল যুবকের লাশ

নিখোঁজের সাত দিন পর নাটোরের গুরুদাসপুরে লিচু বাগান থেকে জাকির হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন উপজেলার সোনাবাজু পূর্বপাড়া মহল্লার মৃত আজিজুল হোসেনের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিয়াজুল হাসান ও নিহতের স্বজনেরা জানান, গত শুক্রবার সকালে জাকির হোসেন বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। সারা দিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই গুরুদাসপুর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর মহল্লার একটি লিচু বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...