ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ড ভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪

পুলিশ জানায়, গত রোববার রাতে ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শ্যামল দাস মামলা করেন। গত মঙ্গলবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি নির্মাণাধীন ফ্লাইওভারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোরে জামালপুর সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের বরাতে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের একটি কোল্ড স্টোরেজের সামনে থেকে ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

