নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিল আরব জোট

অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের ৫৩টি আসন থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত নয়। অতি-রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের মধ্যে চারটির নিয়ন্ত্রণে থাকা দেগেল হা তোরাহ জানিয়েছে, তারা কোনো প্রার্থীকেই সমর্থনের সুপারিশ করবে না। হারেদি সম্প্রদায়ের পুরুষদের সামরিক বাহিনীর বাধ্যতামূলক সেবা থেকে অব্যাহতি দেওয়ার আইন পাসে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার কারণে দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নির্বাচনের আনুষ্ঠানিক ফল গ্রহণ করে সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। বুধবার তিনি রিলিজিয়াস জায়োনিজম, জেহুত, শাস ও ইসরায়েল বেইতেনু দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
আলোচনা শেষে হারজগ সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে দায়িত্ব দেবেন। মনোনীত প্রার্থী ২৮ দিনের মধ্যে সরকার গঠনের সুযোগ পাবেন। প্রয়োজনে সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে। কেউ সরকার গঠনে ব্যর্থ হলে আগামী বছরের শুরুতে আবার নির্বাচন হতে পারে।

