সিলেটে ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যানচালক আটক

পুলিশ জানায়, বুধবার ভোর ৪টার দিকে শাহপরান (রহ.) থানাধীন এমসি কলেজের প্রধান ফটকের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ‘ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০’ নম্বরের একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করলে ভেতরে বিভিন্ন রঙ ও আকারের ডাবল পার্টের ৬৭২টি ভারতীয় কম্বল পাওয়া যায়। জব্দ করা কম্বলের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ১৬ হাজার টাকা।
সারাদেশ থেকে আরও পড়ুন

