বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প শুরু, সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৫০০ কোটি টাকাবিক্ষোভে উত্তাল প্যারাগুয়ে, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি‘ওর কথা নিয়ে বেশি ভাবছি না, নতুন এসেছে, বেশি এক্সাইটেড’‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে জয়ে শুরু বাংলাদেশেরকীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ৪০ দিনে কোরআন লিখে প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনাভুয়া গ্রাহক সাজিয়ে ১ কোটি ৯৩ লাখ টাকা লোপাট কৃষি ব্যাংক কর্মকর্তারভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশেরমালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকারআখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, দ্রুত মামলা নেওয়ার দাবি জামায়াত আমিরের
বিজ্ঞাপন

ফেনীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
ফেনীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ কার্তুজ উদ্ধার

ফেনী সদর উপজেলার মহিপাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, ফেনী সদর থানাধীন মধ্যম চাড়িপুর গ্রামের বায়তুশ শরীফ জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এসআরবি ফেনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে দ্রুত অভিযান চালায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফেনী এসআরবি-৭-এর অধিনায়ক মিজানুর রহমান এশিয়া পোস্টকে জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...