বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প শুরু, সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৫০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প শুরু, সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৫০০ কোটি টাকা

প্রকল্পের সুবিধা হিসেবে বলা হয়েছে, ১৯৯৮ সালে চালু হওয়া বিদ্যমান বঙ্গবন্ধু সেতুটি (প্রথম যমুনা সেতু) ইতোমধ্যে তার সর্বোচ্চ ধারণক্ষমতার (স্যাচুরেশন ক্যাপাসিটি) কাছাকাছি পরিচালিত হচ্ছে। ফলে স্বাভাবিক সময় ছাড়াও ঈদযাত্রা কিংবা ছুটির দিনগুলোতে যমুনা সেতুর দুই পাড়ে তীব্র যানজট ও দীর্ঘ বিলম্বের সৃষ্টি হয়, যা যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ৬ দশমিক ৫০ কিলোমিটার দৈর্ঘ্যের প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে অতিরিক্ত যানবাহনের চাপ কমার পাশাপাশি বছরের পর বছর ধরে চলা দীর্ঘস্থায়ী যানজট দূর হবে।

কৌশলগত দিক থেকে বিচার করলে, ঢাকার সঙ্গে সমগ্র উত্তরাঞ্চলের (রাজশাহী ও রংপুর বিভাগ) যোগাযোগের জন্য একটিমাত্র সেতুর ওপর নির্ভর করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ হলে এটি বিকল্প হিসেবে কাজ করবে এবং প্রথম সেতুতে কোনো মেরামত বা জরুরি প্রয়োজনে নিরবচ্ছিন্ন পণ্য ও যাত্রী পরিবহন নিশ্চিত করবে। এ ছাড়া উত্তরাঞ্চল বাংলাদেশের মূল খাদ্যভান্ডার (চাল, শাকসবজি, ফলমূল ও দুগ্ধজাত পণ্য)। দ্বিতীয় যমুনা সেতুর মাধ্যমে দ্রুত ও বিলম্বহীন পারাপার-ব্যবস্থার ফলে পচনশীল কৃষিপণ্যের পরিবহন অপচয় ও ফ্রেইট খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এদিকে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকারের ধারাবাহিকতায় এ মেগা প্রকল্পকে শীর্ষ অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। কেবল দ্বিতীয় যমুনা সেতুই নয়, একই সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুবিধার্থে দ্বিতীয় পদ্মা সেতু এবং কৃষি ও পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারাজ নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...