আদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের আম, লিচু, আদা, কাঁচামরিচ ও টমেটো চাষি এবং কৃষি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় তিনি কৃষকদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন এবং কৃষির আধুনিকায়ন, বাজার ব্যবস্থাপনা ও রপ্তানি সম্প্রসারণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, কৃষকদের আয় বৃদ্ধি ও বহুমুখীকরণের জন্য প্রচলিত ফসলের পাশাপাশি নতুন ফসল উৎপাদনে জোর দিতে হবে। বিশেষ করে আমবাগানের মধ্যবর্তী ফাঁকা জায়গায় মাটিতে ও বস্তায় আধুনিক পদ্ধতিতে আদা চাষ সম্প্রসারণ করা যেতে পারে। এ ছাড়া তুলার সঙ্গে আদা ও হলুদ চাষেও কৃষকদের উৎসাহিত করেন তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

