চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

চট্টগ্রামের কর্ণফুলীর রাফা নামে একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকার আবাসিক হোটেল রাফা থেকে তাদের আটক করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। তাঁদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তাঁদের ছেড়ে দেওয়া হবে। তবে বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
সারাদেশ থেকে আরও পড়ুন

