সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং রাজারবাগ পুলিশ লাইনসের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাতে পৃথক সময়ে এ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজারে অবস্থিত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ১ নম্বর গেটের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
সারাদেশ থেকে আরও পড়ুন

