শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
তেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতুকপ-৩১ সামনে রেখে প্রতিবন্ধীদের জলবায়ু সুরক্ষায় সাত দফা দাবিমধ্যরাতে গার্হস্থ্য অর্থনীতি কলেজে উত্তেজনা, সড়ক অবরোধটেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিতে সেনা সদস্য নিহতটেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যুসোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণগোলাম মাওলার স্ত্রী দাবি করে কাবিনামা প্রকাশ করলেন আফরোজাবাগেরহাটে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তারচট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটকআদা চাষে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী
বিজ্ঞাপন

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিতে সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম
টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিতে সেনা সদস্য নিহত

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. তিতাস শেখ (২৭) নামে সেনাবাহিনীর এক সৈনিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এ ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আস্তানায় জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে রাত সাড়ে ১১টায় আইএসপিআর বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মো. তিতাস শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

আইএসপিআর জানায়, বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল আনুমানিক বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়। এসময় সশস্ত্র মানবপাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

গুলি বিনিময়ের একপর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তার অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...