তেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতু

লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন বলেন, ‘দমদমা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে খাল পারাপারে ভোগান্তিতে রয়েছেন। অনেক তদবিরের পর সেতুর নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ঠিকাদারের চরম গাফিলতির কারণে বছরের পর বছর ধরে সেতুর কাজ অসমাপ্ত পড়ে আছে। ঠিকাদার আশ্বাস দিয়েছেন, দ্রুতই নির্মাণকাজ শেষ করবেন।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কিং করপোরেশনের স্বত্বাধিকারী মো. এরশাদ বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে নির্মাণকাজ আবার শুরু করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সেতু নির্মাণ শেষ করা হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু নাছের বলেন, সেতুটির কার্যাদেশ এবং প্রকল্পের মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে কার্যাদেশের মেয়াদও বাড়ানো হতে পারে। কাজ শেষ না করায় ঠিকাদারকে ইতিমধ্যে তিনবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

