শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

গোলাম মাওলার স্ত্রী দাবি করে কাবিনামা প্রকাশ করলেন আফরোজা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
গোলাম মাওলার স্ত্রী দাবি করে কাবিনামা প্রকাশ করলেন আফরোজা

আলোচনা-সমালোচনার মধ্যে টক-শো ব্যক্তিত্ব ও সাবেক এমপি গোলাম মাওলা রনির সঙ্গে বিয়ের কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা আফরোজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তিনি কাবিননামা প্রকাশ করেন।

এ বিষয়ে এশিয়া পোস্টকে ফারজানা আফরোজ বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলো সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’

কাবিননামায় দেখা যায়, ২০২২ সালের ১৩ মে ফারজানা আফরোজকে বিয়ে করেন রনি।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...