রোনালদোর বিদায়ে পর্তুগালের আবেগঘন বার্তা

রোনালদোর দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারকে মর্যাদা দিতে বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে পর্তুগালের। বিবৃতিতে এফপিএফ লিখেছে, ‘দেশের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ পথচলার জন্য গভীর কৃতজ্ঞতা ও অপরিসীম শ্রদ্ধা জানাচ্ছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। তাঁর প্রতি প্রকাশ্যে সম্মান ও কৃতজ্ঞতা জানাতে পেরে আমরা গর্বিত।’ বিবৃতির শেষাংশে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, রোনালদোর মতো কিংবদন্তির বিদায় যথাযথ সম্মাননা ছাড়া হতে পারে না। তাঁর অসাধারণ ক্যারিয়ার ও অবদানের প্রতি সম্মান জানিয়ে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানাতে চায় পর্তুগাল ফুটবল ফেডারেশন।
প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮৫ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নেননি। খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে।
খেলাধুলা থেকে আরও পড়ুন

