বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প শুরু, সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৫০০ কোটি টাকাবিক্ষোভে উত্তাল প্যারাগুয়ে, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি‘ওর কথা নিয়ে বেশি ভাবছি না, নতুন এসেছে, বেশি এক্সাইটেড’‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে জয়ে শুরু বাংলাদেশেরকীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ৪০ দিনে কোরআন লিখে প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনাভুয়া গ্রাহক সাজিয়ে ১ কোটি ৯৩ লাখ টাকা লোপাট কৃষি ব্যাংক কর্মকর্তারভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশেরমালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকারআখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, দ্রুত মামলা নেওয়ার দাবি জামায়াত আমিরের
বিজ্ঞাপন

ফরিদপুরে ধর্ষণ ও অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
ফরিদপুরে ধর্ষণ ও অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম পাবনা জেলার আতাইকুলা উপজেলার নন্দনপুর গ্রামের শাহাদাৎ শেখের ছেলে। সে সম্পর্কে ভুক্তভোগী কিশোরীর সৎ ফুফা। রায় ঘোষণার সময় অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং দুটি সাজাই একসঙ্গে চলবে বলে আদালত জানায়।

এ ছাড়া অপর মামলার বিষয়ে আদালত সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার একটি কওমি মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যয়নরত ছিল ১১ বছরের এক কিশোরী। প্রতিদিনের মতো ২০২৪ সালের ২৭ জুন অপর দুই সহপাঠীর সঙ্গে রাতে মাদ্রাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়ে সে। রাত ১টার দিকে কক্ষে প্রবেশ করে তিনজন কিশোরীকে কৌশলে পার্শ্ববর্তী রান্নাঘরে নিয়ে যায় ওই বৃদ্ধ।

এ সময় তিনজনকে যৌন হয়রানির চেষ্টা করলে অপর দুজন দৌড়ে চলে আসে এবং ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়।

এ ঘটনায় ৭ জুলাই মধুখালী থানায় মামলা করেন ওই শিক্ষার্থীর মা। ওই মামলায় ২৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যপ্রমাণ শেষে তাকে ৭ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়।

দুটি রায়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া রতন। তিনি বলেন, দুটি রায়েই রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...