বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

লংমার্চের পর স্টেডিয়ামজুড়ে পেরেক-গর্ত, ঝুঁকিতে খেলোয়াড়রা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
লংমার্চের পর স্টেডিয়ামজুড়ে পেরেক-গর্ত, ঝুঁকিতে খেলোয়াড়রা

খেলোয়াড়দের ভাষ্য, রাজনৈতিক সমাবেশ, জনসভা কিংবা অন্য কোনো আয়োজনের জন্য স্টেডিয়াম ব্যবহার করা হলেও অনুষ্ঠান শেষে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট আয়োজকদের। কিন্তু মাঠজুড়ে পেরেক ও গর্ত পড়ে থাকার ঘটনায় খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে।

ফুটবল খেলোয়াড় আয়াস হৃদয় বলেন, আমাদের এক ছোট ভাইয়ের পায়ে পেরেক ফুটেছে। একটি ফুটবলও লিক হয়ে গেছে। পরে সবাই মিলে মাঠের ঘাসের মধ্যে থেকে পেরেকগুলো খুঁজে পরিষ্কার করেছি। আয়োজকদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল, অনুষ্ঠান শেষে মাঠের সম্পূর্ণ দায়িত্ব তারা নেবেন। মাঠে একটি কাঠের টুকরাও পড়ে থাকবে না বলে জানিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর বড় বাঁশগুলো সরানো হলেও মাঠ পরিষ্কার কিংবা গর্ত ভরাটের কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

কুষ্টিয়া ক্রিকেট একাডেমির প্রধান কোচ তনজু বলেন, আমরা নিয়মিত অনুশীলনের জন্য মাঠে এসে দেখি, ঘাসের মধ্যে শত শত লোহার পেরেক ছড়িয়ে-ছিটিয়ে আছে। পরে কয়েকজন ফুটবল খেলোয়াড়কে নিয়ে মাঠ পরিষ্কারের কাজ শুরু করি। পরিষ্কার করে প্রায় দুই কেজি লোহার পেরেক, টিনের টুকরা, তারসহ বিভিন্ন ধাতব বস্তু পাওয়া যায়। মাঠে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। এসব পেরেক কারও পায়ে বিঁধলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট আম্পায়ার রাসেল হাসান বলেন, মাঠে খেলতে গিয়ে আমরা বেশ কিছু পেরেক ছড়িয়ে থাকতে দেখি। পরে কয়েকজন মিলে খুঁজে প্রায় আধা কেজি পেরেক কুড়িয়েছি। ঘাসের মধ্যে এভাবে পেরেক পড়ে থাকলে যেকোনো সময় খেলোয়াড়রা দুর্ঘটনার শিকার হতে পারেন। ভবিষ্যতে খেলার মাঠে কোনো অনুষ্ঠান হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও সতর্ক থাকবে বলে আশা করি।

জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মেজবাউর রহমান পিন্টু বলেন, সমাবেশের পর আয়োজকদের মাঠ পরিষ্কার করে দেওয়ার কথা ছিল। কিন্তু মাঠের বিভিন্ন জায়গায় গর্ত রয়ে গেছে। খেলোয়াড়রা নিজেরা পরিষ্কার করে এক কেজির বেশি পেরেক পেয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এশিয়া পোস্টকে বলেন, সমাবেশের পরে মাঠ পরিষ্কার করে দেওয়া হয়েছে। দুই-একটি পেরেক পড়ে থাকতে পারে।

পেরেকগুলো কোথা থেকে এসেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এনামুল হক বলেন, পেরেক কোথা থেকে এলো? হাতে করে নিয়ে এসে ছবি তোলা হয়েছে কি না? কুষ্টিয়ার রাজনীতি এখন এত নোংরা হয়ে গেছে, যা বলার অপেক্ষা রাখে না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...