চমক নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে বড় চমক দিয়েছে বাংলাদেশ। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে আজ দেখা যাবে আক্রমণভাগে। দলের মূল সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবেন এই ডিফেন্ডার। একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলারও।
৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন কোচ। আক্রমণভাগের দুই প্রান্তে বিশ্বনাথের সঙ্গী ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন। লেফট উইংয়ে খেলবেন ফাহিম, রাইট উইংয়ে রাকিব। মাঝমাঠে অভিজ্ঞ জামাল ভূঁইয়ার সঙ্গে আছেন কানাডাপ্রবাসী শমিত শোম। তাঁদের সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন তারিক কাজী।
খেলাধুলা থেকে আরও পড়ুন

