জামিন নিতে এসে আদালত চত্বরে ক্ষিপ্ত পরীমণি, নিরাপত্তাকর্মীদের বিশৃঙ্খলা

আগামী সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন জানান, পরীমনি গালাগালি করে তাঁর হাতে খামচি দিয়েছেন, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। তার নিরাপত্তাকর্মীরাও গায়ে হাত দিয়েছেন।
সমকালের প্রতিবেদক রবিউল হোসেনও অভিযোগ করেন, পরীমনি তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়েছেন। একজন বিচারপ্রার্থীর মাথায়ও আঘাত করা হয়।
ঘটনার পর ক্ষুব্ধ সাংবাদিকেরা আদালত পুলিশের কাছে অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন গণমাধ্যমকর্মীরা। ঘটনাস্থলে ঢাকা জেলার আদালত পরিদর্শক কামাল উদ্দীনসহ আদালত পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। তবে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকেরা।
উল্লেখ্য গতকাল বুধবার এ মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
সারাদেশ থেকে আরও পড়ুন

