সরকারি চাকরি দলীয় কর্মীদের পুরস্কৃত করার জায়গা না: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকারি চাকরি কোনো রাজনৈতিক দলের অনুগত কর্মীদের পুরস্কৃত করার জায়গা না। যোগ্যতা, দক্ষতা ও সততার ভিত্তিতে সরকারি নিয়োগ নিশ্চিত করতে হবে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের পাদদেশে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা। কিন্তু সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত সর্বোচ্চ ১২ মাসের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে। এ ছাড়া ‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’ নীতি চালুর দাবি জানান তিনি।

