শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কেশবপুরে যাত্রীবেশে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

নিজস্ব প্রতিবেদক২৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম
কেশবপুরে যাত্রীবেশে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

যশোরের কেশবপুরে যাত্রী সেজে এক বৃদ্ধ চালককে রক্তাক্ত করে তাঁর উপার্জনের একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি ছিনিয়ে নিয়েছে এক দুর্বৃত্ত। শনিবার সন্ধ্যায় কেশবপুর-পাঁজিয়া সড়কের হদ এলাকার ফাঁকা রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ভ্যানচালকের নাম মফেজ উদ্দিন মোড়ল (৬০)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নরনীয়া গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কেশবপুরের পাঁজিয়া এলাকার হদে যাওয়ার কথা বলে ১৫০ টাকায় মফেজ উদ্দিনের ভ্যান ভাড়া নেয়। ভ্যানটি নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেওয়ার পর হদ এলাকার নির্জন স্থানে পৌঁছালে চালকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই যাত্রী। এরপর রক্তাক্ত অবস্থায় চালককে ফেলে রেখে ভ্যানটি নিয়ে দ্রুত সটকে পড়ে দুর্বৃত্ত।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...