বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

সমাপনী বক্তব্যে ইউরিচের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, বরেন্দ্র অঞ্চলের পানির টেকসই ব্যবহার, সামাজিক ন্যায়বিচার ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে ‘বরেন্দ্র ঘোষণা ২০২৬’ বাস্তবায়ন জরুরি। এ জন্য সরকার, স্থানীয় প্রশাসন, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংলাপে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোছা. রউফা খানম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী রবিউল আলম, অধ্যাপক পারভেজ আজহারুল হক ও রাদিয়া আউয়াল তৃষাসহ আমন্ত্রিত অতিথিরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

