পিতৃপরিচয়হীন নবজাতক ৫০ হাজার টাকায় বিক্রি, উদ্ধার করল পুলিশ

নবজাতকটি উদ্ধারের তথ্য নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার কর্মকর্তা (তদন্ত) গুলজার আলম জানিয়েছেন, বর্তমানে শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের এক তরুণী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হন। পরে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকটিকে ৫০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে তিন লাখ টাকা লেনদেনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও ভুক্তভোগী পরিবার অভিযোগ করে।
সারাদেশ থেকে আরও পড়ুন

