বরিশালের এক বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার

বরিশালের উজিরপুরে কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।
রোববার (২৫ অক্টোবর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জ্যেষ্ঠ সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
সারাদেশ থেকে আরও পড়ুন

