নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, এসআরবি-৮-এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম এবং উপপুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান ও সুশান্ত সরকার উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ‘বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ চারটি থানার মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে। ভবিষ্যতে থানার সংখ্যা আরও বাড়ানো হবে। পুলিশ যাতে যথাযথভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে পারে, সে জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’
সারাদেশ থেকে আরও পড়ুন

