শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ড্রোনে শনাক্ত হলেও উদ্ধার হয়নি সেই বাঘ, সীমান্তে বাড়ছে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম
ড্রোনে শনাক্ত হলেও উদ্ধার হয়নি সেই বাঘ, সীমান্তে বাড়ছে আতঙ্ক

শরিফা বেগমের চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি তাঁদের ওপরও চড়াও হয়। এতে একে একে তিনজন আহত হন। পরে স্থানীয়দের ধাওয়া ও টহলরত বিজিবি সদস্যদের ছোড়া দুই রাউন্ড গুলির পর বাঘটি সীমান্ত এলাকার ধানখেতে আত্মগোপন করে।

আহত ব্যক্তিদের প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রোববার সন্ধ্যা থেকে স্থানীয় বন বিভাগ, বিজিবি ও স্থানীয়রা বাঘটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। রাতভর সীমান্ত এলাকার বাসিন্দারা লাঠি ও টর্চলাইট হাতে পাহারা দেন। রংপুর অঞ্চলের বন বিভাগের সদস্যরাও অভিযানে যুক্ত হন।

বাঘটিকে অক্ষত উদ্ধারে অভিযান চলছে। ছবি: আজকের পত্রিকা
বাঘটিকে অক্ষত উদ্ধারে অভিযান চলছে। ছবি: আজকের পত্রিকা

বিজিবি সদস্যরা রাতে ড্রোনের মাধ্যমে বাঘটিকে শনাক্ত করেন। পরে গ্রামের বাসিন্দারা বাঘটিকে ঘিরে দূর থেকে মানবপ্রাচীর তৈরি করে পাহারাচৌকি বসান। ভোররাতের দিকে বাঘটি ড্রোন ক্যামেরার সীমার বাইরে চলে গেলে আবারও অদৃশ্য হয়ে যায়।

আজ বিকেলে ঢাকা থেকে আসা বন বিভাগের বিশেষ দল বাঘ উদ্ধারের কাজ শুরু করে। দলের নেতৃত্বে রয়েছেন সামাজিক বন বিভাগের রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাঘটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...