দুদকের ৫ মামলায় খুলনার সাবেক এমপি, সরকারি কর্মকর্তা ও আ.লীগ নেতারা

দুদক সূত্রে জানা যায়, একটি মামলায় সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে ৭৫ লাখ ৯০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আরেকটি মামলায় শেখ মো. ফারুক আহমেদের বিরুদ্ধে দলীয় পদ ব্যবহার করে ১ কোটি ১৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
অন্য মামলায় সাবেক কাউন্সিলর মেমরি সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে স্বামীর সহায়তায় নিজের নামে ৩৬ লাখ ৯১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজের মালিকানায় রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় স্ত্রীকে অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করার অভিযোগে ফারুক আহমেদকেও আসামি করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

