কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করল মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

নতুন সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে ট্রেনটি পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে সকাল ৯টায় কক্সবাজার ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে। দুই পথে যাতায়াতে সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ অক্টোবর থেকে ৭২১/৭২২ নম্বর মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণ কার্যকর হয়েছে। একই সঙ্গে কুমিল্লা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে ট্রেনটি। সেখানে ২০ মিনিট বিরতির পর দুপুর সাড়ে ১২টায় ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

