রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা কি জায়েজরাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগদ্বিতীয় দিনে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানা ছুটিটাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জননেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলোন্যাশনাল ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগব্রহ্মপুত্রের ভাঙনের ঝুঁকিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কজার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতাহালকা আবহাওয়ায় খেতে পারেন মাশরুম বিন স্যুপএক কোম্পানির বাস চালু হচ্ছে ঢাকার ৬ রুটে
বিজ্ঞাপন

সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধায় সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় এক সার ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ করেন তারা। প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, মেসার্স মুন্না ট্রেডার্সের সার ডিলারের বাড়ি বগুড়ায়। তবে জাদু মেম্বার ও ভুট্টু নামের দুই ব্যক্তি সার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কালোবাজারে সার বিক্রির অভিযোগ রয়েছে। কৃষকদের দাবি, ওই দুই ব্যক্তি একটি সিন্ডিকেট গড়ে তুলে গভীর রাতে জেলার বাইরে ১০ থেকে ১২ বস্তা করে সার বিক্রি করেন। অথচ সাধারণ কৃষকেরা দিনের পর দিন ঘুরেও প্রয়োজনীয় সার পাচ্ছেন না। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন।

১ নম্বর ওয়ার্ডের কৃষক একরামুল বলেন, যে সময়ে সারের প্রয়োজন, সেই সময়ে যদি সার না পাই, তাহলে কৃষক ও তাদের পরিবার কীভাবে বাঁচবে? প্রয়োজনে খোলাবাজারে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিয়েও সার কিনতে রাজি আছি। তবু যেন সঠিকভাবে চাষাবাদ করতে পারি। দীর্ঘদিন ঘুরেও সার না পেয়ে বাধ্য হয়ে আমরা মহাসড়কে নেমে অবরোধ করেছি।

চরাঞ্চলের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক মমিনুর ইসলাম বলেন, ডিলারের মাধ্যমে সার বিতরণ বন্ধ করে খোলাবাজারে সার সরবরাহ চাই। সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কালোবাজারে সার বিক্রির অভিযোগ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...