রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে ডুবে গেল কার্গো জাহাজ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম
পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে ডুবে গেল কার্গো জাহাজ

মোংলা বন্দরের পশুর নদীতে এক হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে আসছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এমভি ফুলবাড়ীকে ধাক্কা দেয়। এতে কয়লাবোঝাই জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা নয়জন কর্মী সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার সূচি ছিল। জাহাজটির মাস্টার সুজন মোল্লা জানিয়েছেন, মঙ্গলবার বেলা পৌনে একটা পর্যন্ত কার্গোটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. শফিকুল ইসলাম সরকার বলেন, জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। তাই চ্যানেল সম্পূর্ণ নিরাপদ আছে এবং নৌযান চলাচলও স্বাভাবিক। মালিকপক্ষ দ্রুত জাহাজটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...