লালমনিরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক

নিহত শিরিন জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তাঁর ছয় বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে প্রধানবাড়ী এলাকার সহিদার রহমানের ছেলে শাহীন মিয়ার সঙ্গে শিরিনের বিয়ে হয়। সোমবার বিকেলে খেলা দেখতে যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন শিরিনের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শিরিন নিস্তেজ হয়ে পড়লে শাহীন এক গ্রাম্য চিকিৎসক ও এক অটোরিকশাচালককে ডেকে আনেন। শিরিন অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে তাঁকে হাসপাতালে নেওয়ার কথা বলে তিনি পালিয়ে যান।
সারাদেশ থেকে আরও পড়ুন

