সুযোগ পেলে জাতীয় পর্যায়েও সাফল্য পাবে পাহাড়ের তরুণ-তরুণীরা: পার্বত্য মন্ত্রী

থানচির উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুর্গম যোগাযোগব্যবস্থা, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা, শিক্ষার সুযোগের ঘাটতি ও কর্মসংস্থানের সংকট স্থানীয় মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা মোকাবিলায় উন্নয়ন কার্যক্রম জোরদার করার পাশাপাশি মৌলিক সেবা সম্প্রসারণ ও মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল ফয়সার ও থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার। অনুষ্ঠানে ৩৮ বিজিবির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি মংশৈম্রাই মারমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রোসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩৮ বিজিবির সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন।

