রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

ঝলমলে রোদের মধ্যেও পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম
ঝলমলে রোদের মধ্যেও পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

রোদে দাঁড়ালে গরম, ছায়ায় গেলে শীত আবহাওয়ার এমন বৈপরীত্য দেখা যাচ্ছে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে। পুরোপুরি শীত নামতে আরও সময় বাকি থাকলেও জেলাটিতে ক্রমেই কমছে তাপমাত্রা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে সকাল ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

অন্যদিকে মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলা রোদের তীব্রতা থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শীতের অনুভূতি। সন্ধ্যার পর থেকে বইতে থাকে হিমেল বাতাস। রাত যত গভীর হয়, তত বাড়ে ঠান্ডার অনুভূতি। ভোর পর্যন্ত থাকে শীতের আমেজ। সূর্য ওঠার পর বাড়তে শুরু করে তাপমাত্রা। দিনভর রোদের তীব্রতায় আবারও ফিরে আসে গরমের অনুভূতি।

এদিকে সন্ধ্যার পর থেকে জেলায় বাড়তে থাকে কুয়াশার পরিমাণ। রাতভর কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়লেও সূর্যের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...